রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরে নবায়নযোগ্য জ্বালানি ও বিশুদ্ধ বায়ুর প্রসারে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সংগঠন জেলার জাজিরায় আয়োজন করে "জলবায়ু সংলাপ"গত ২৯ নভেম্বর ২০২৩,সকাল ১১ টায় উপজেলা পরিষদ, জাজিরা এর সম্মেলন কক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার তরুণদের উপ স্থিতি তে "জলবায়ু সংলাপ" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা সমন্বয়কারী মোঃ হানিফ বেপারী এর সঞ্চালনায় অতিথি ছিলেন,জনাব বিথী রাণীবিশ্বাস উপজেলা কৃষি অফিসার,জাজিরা,জনাব মোঃ বজরুল রশিদ,সহকারী অধ্যাপক,জাজিরা বিশ্ববিদ্যালয়কলেজ
জনাব রতন বেপারী,কাউন্সিলল-১,জাজিরা পৌরসভা।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সংগঠনের কেন্দ্রীয় কমিটির ইভেন্ট ও প্রোগ্রাম সমন্বয়ক এস জেড অপু এবং জনাব পলাশ খান,জেলা সমন্বয়ক,বিডি ক্লিন শরীয়তপুর।
উক্ত জলবায়ু সংলাপে তরুণরা শহরের ব্যাটারী চালিত রিক্সায় ও সরকারি অফিস,বিদ্যালয়গুলোতে সৌর বি দ্যুৎ প্যানেল স্থাপনের দাবি জানায়।এছাড়া তারা শহরে র বর্জ্য ব্যবস্থাকে আধুনিকায়িত করে বর্জ্য থেকে বিদ্যু ৎ উৎপাদন করতে পৌরসভার কাছে দাবি জানায়।
উপজেলা কৃষি অফিসার,জনাব বিথী রাণী বিশ্বাস বলে ন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন এর ফলে অসম বৃষ্টিপাত,বন্যা,ভূমিক্ষয়,জলাবদ্ধতা,শু ষ্ক মৌসুমে অনাবৃষ্টি,খরা,টর্নেডো,সাইক্লোন,জলোচ্ছ্বা সের প্রাদুর্ভাব ও মাত্রা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় লবণা ক্ততা বৃদ্ধি,শীত মৌসুমে হঠাৎ শৈত্যপ্রবাহ,ঘন কুয়াশা, আকস্মিক বন্যা ইত্যাদি এ দেশের কৃষি ব্যবস্থাকে ক্রমা গত বিপর্যস্ত করে তুলছে,যা মানবকল্যাণ ও জনগোষ্ঠী র টেকসই জীবনযাত্রা এবং খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বশী ল উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই বছর শরীয়তপুরে অতিরিক্ত তাপমাত্রার কারণে ধানের ফলন ব্যাপক কমে গিয়েছে।
সহকারী অধ্যাপক,জনাব মোঃ বজরুল রশিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। বাসা-বাড়ি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্রই স্যোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি।জাজিরা পৌর সভা কাউন্সিলল-১,জনাব রতন বেপারী বলেন,বিশুদ্ধ বায়ু প্রসারের জন্য শহরের ময়লা আবর্জনা নিদিষ্ট স্থা নে ফেলতে হবে। নদী অথবা রাস্তার পাশে রাখা যাবে না। আমরা পৌরসভার নিদিষ্ট স্থানে ডাম্বিং এর ব্যবস্থা করে দিবো।
ইয়ুথনেট এর কেন্দ্রীয় সমন্বয়ক এস জেড অপু বলেন, পৃথিবীতে বর্তমানি যে প্রক্রিয়া চলমান আছে তা ক্রমা গত চলতে থাকলে পৃথিবী ধ্বংস হয়েছে যাবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। আমাদের এখনই প্রদক্ষেপ করতে হতে। সরকারের উচিত জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর হও এবং বিনিয় গ বৃদ্ধি করা।বিডি ক্লিন শরীয়তপুর এর জেলা সমন্বয়ক জনাব পলাশ খান বলেন, পরিবেশ রক্ষার জন্য আমা দের প্লাসটিক ব্যবহার বর্জন করতে হবে। প্লাসটিকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর জেলা সমন্বয়কারী মোঃ হানিফ বেপারী বলেন, নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশে ষ হয়ে যায় না। নবায়নযোগ্য শক্তি সমূহ পরিবেশ বান্ধ ব এবং কার্বন নিঃসরণ মুক্ত। জলবায়ু পরিবর্তন মোকা বিলা এবং একটি টেকশই জ্বালানি ব্যবস্থায় পৌঁছানোর জন্য জাতিসংঘ ও বিশ্বব্যাপী পরিবেশবাদী আন্দোলন সমূহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহ অব্যহত রেখেছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার