রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল সাইদুল কাজী (৩২) নামে এক যুবককের। এ সময় তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় নিহত সাইদুল কাজী জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের মানিক নগর গ্রামের বাসিন্দা মৃত আবু বক্কর কাজীর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ডালিয়া বেগম ও ছেলে আয়ানকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইদুল কাজী। এ সময় অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা জাজিরা পল্লী বিদ্যুৎ অফিসের স্টাফ বাপ্পি মোল্লার (৩৬) মোটরসাইকেলের সাথে সাইদুল মোল্লার মোটিরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় স্ত্রী ও সন্তানসহ সাইদুল কাজী রাস্তার পাশে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইদুল কাজীকে মৃত ঘোষনা করেন।
আহত ডালিয়া বেগম ও ছেলে আয়ানকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।এ ঘটনায় বাপ্পি মোল্লা (৩৫) কে আসামী করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জাজিরা পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আশরাফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের অফিসের স্টাফের মোটিরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে সাইদুল কাজী নিহত ও তার স্ত্রী সন্তান আহত হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্ত মোটিরসাইকেল চালক বাপ্পী মোল্লাকে আটক করে আদালতে প্রেরণ করেছি।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার