রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উৎযাপন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জাজিরা উপজেলা কমিটির নেতাকর্মী রা।রবিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা ঈদগাহ মাঠ থেকে জাজিরা টিএনটি মোড় পর্যন্ত র্যালী ও পরে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল।
নিরাপদ সড়কের দাবিতে প্রায় ৩০ বছর যাবৎ কাজ করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংস্থাটি।চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা নিরপাদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ১৯৯৩ সালের ২২ শে অক্টোবর সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দূর্ঘটনায় মৃত্যুর পরে ১৯৯৩ সালের ১লা ডিসেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এই ২২ ই অক্টোবর বাংলাদেশ সরকার জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসাবে ঘোষণা করেছে।
এই দিনটিকে ঘিরে জাজিরা উপজেলা (নিসচা) শাখা মাস ব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করে এবং রবি বার র্যালী ও আলোচনা সভা করে।এসময় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সভাপতি রেজাউল করিম মিতু ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল।এসময় র্যালীতে অংশ নিয়েছেন জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট টিম ও সাধারণ জনগণ।
এসময়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরপদসড়কে দাবিতে শুধু মাত্র ড্রাইভার নয় সড়কে চলাচলকারী পথচারী দেরও সচেতনতা সাথে রাস্তা পারাপারের পরামর্শ দেন।তিনি বলেন আমি এর আগে কেরানিগঞ্জ ছিলাম,সেখানে দেখেছি মহাসড়কে প্রতিদিন মৃত্যুর খবর শুনতাম। মহাসড় কে প্রতিটি গাড়ির সর্বচ্চ গতি থাকে ৮০। সে সময়ে রাস্তা পারাপার হতে হুট করে একজন গাড়ির সামনে এসে পরলে তাৎক্ষণিক ড্রাইভারের পক্ষেও গতি নিয়ন্ত্রণ অনেক সময় সম্ভব হয়না।এতেই দূর্ঘটনা ঘটে।সামনে আমাদের জাজিরায় মহাসড়ক হবে।তাই এই অভ্যাসগুলো আমাদের আগেই করে নিতে হবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার