
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার বিভিন্ন এলএসডি থেকে সরবরাহ সরকারি কর্মসুচীর নিম্ন মানের চাল বিতরণ করা হচ্ছে।
জানা যায় ভিজিএফ, ভিজিপি, খাদ্য বান্ধব এবং ভিউডব্লিউ কর্মসুচীর চাল মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, পিয়ারপুর, বকশিগঞ্জ এবং সরিষাবাড়ি সরকারি খাদ্য গুদাম এলএসডি থেকে সরবরাহ চালের মান নিম্ন মানের। সংগ্রহ করা চাল এবং বিভিন্ন কর্মসুচীর বিতরণ করা চাউলের মিল নেই সম্প্রতি মেলান্দহ, দেওয়ানগঞ্জ,
বকশিগঞ্জ পিয়ারপুর এলএসডি থেকে সরবরাহ বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা চালের মান অত্যন্ত নিম্ন মানের। মেলান্দহ ও বকশিগঞ্জ উপজেলায় নিম্ন মানের চাউল নিয়ে কয়েকজন জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায় জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এলএসডি থেকে সুবিধা নিয়ে সঠিক মনিটরিং করছে না। যার ফলে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ গুদামে নিম্ন মানের চাউল মজুদে উৎসাহিত হচ্ছে। আরোও জানা যায় গুদাম ইনচার্জগণ জেলার বাহিরের এলএসডির সংগ্রহ করা নিম্ন মানের চাউল ট্রাক প্রতি দশ হাজার টাকার বিনিময়ে সংশ্লিষ্ট এলএসডিতে মজুদ করে।
খাদ্য মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত করলে বেড়িয়ে আসবে এ অনিয়ম। বেশ কয়েকজন এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিগত সরকারের সুবিধাভোগী বর্তমানে রয়েছে বহাল তবিয়তে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার