
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় (বৈরাগী স্কুল) পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।গতকাল রোববার (২২ নভেম্বর) বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির উদ্যোগে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার