প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪

সেলিম মিয়া : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১৪৪৬ জনসহ সর্বমোট ২৩১৪ গ্রেফতার করা হয়।
তিনি বলেন, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএমপির লোগো : সংগৃহীত
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার