August 2, 2026, 5:14 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডেসকোর সহায়তায় বাড়ি-ফ্ল্যাটের মালিক খুঁজে ট্যাক্স নেওয়া হবে – এনবিআর চেয়ারম্যান

Reporter Name

প্রথম বাংলাঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সহায়তায় বাড়ি ও ফ্ল্যাটের মালিক খুঁজে বের করে ট্যাক্স আদায় করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেন, ট্যাক্সের আওতা বাড়ানোর উদ্যোগ হিসেবে ডেসকোর সহায়তায় বিদ্যুৎ মিটারের মাধ্যমে বাড়ি ও ফ্ল্যাটের প্রকৃত মালিক খুঁজে বের করা হবে। এরপর তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হবে। বাড়ি ও ফ্ল্যাটের মালিক ট্যাক্স দেওয়ার যোগ্য।

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও টেলিভিশন মালিক দের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে এক প্রাক-বাজেট সভায় এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন,এ জন্য আমরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপি ডিসি) সঙ্গে কাজ করছি। বাড়ি ও ফ্ল্যাটের মালি ক খুঁজে বের করে ট্যাক্স নিতে গেলে অনেকে বলবেন এ বাড়ি আমার নয়,মালিক এখানে থাকেন না। কিন্তু মিটারের প্রকৃত মালিক খুঁজে পেলে তখন অস্বীকার করতে পারবেন না।

আবু হেনা রহমাতুল মুনিম বলেন,করের আওতা বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছি। ঠিকাদারদের টিন ও রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। অনেক কোম্পানি টিন সনদ দেখা হয়। এটার কারণে নেট বাড়ছে। অনেক অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছি।বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরি টির (বিআরটিএ) সঙ্গে কাজ করছি। গাড়ির মালিক ট্যাক্স দেন কি না? আমরা ডিপিডিসি ও ডেসকোর সঙ্গে কাজ করছি। বাড়ির মালিক খুঁজে ট্যাক্স নেবো। ঢাকার সব ফ্ল্যাটের মালিকের ট্যাক্স নেওয়া হবে। মিটারের মালিক ধরে বাড়ির মালিক খুঁজে ট্যাক্স নেওয়া হবে। সেই কাজ আমরা করে যাচ্ছি। সঞ্চয়পত্রের সঙ্গে ইন্ট্রিগেশন করছি। এভাবে কর বাড়ানোর কাজ করছি।

তিনি বলেন,বলার সময় বলে ৬ কোটি মানুষ ট্যাক্স দিতে পারবে,এটা সঠিক নয়। ২০০৭ সাল থেকে ব্যক্তি আয়কর দেওয়া শুরু হয়। ২০০৭ সালের আগে ব্যক্তি করদাতা ছিলেন না। সাধার ণ মানুষের কাছ থেকে ট্যাক্স দিতে সময় লাগবে। অটোমেশন না হলে হবে না। অনেক টাকার মালিক ধরা যায় না, টাকা কম্বলের ভেতর রাখে। তবে, দ্রুত নেট বাড়বে।

এসময় সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়া বের সভাপতি এ কে আজাদ,কমিটির সদস্য মতিউর রহমান,মাহ্ফুজ আনাম এবং অ্যাটকোর সহ-সভাপতি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST