বিশেষ প্রতিনিধি:
আজ রবিবার বিকেল ৪ ঘটিকায় ঢাকা উত্তরায় সংগঠনের অফিসে সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এম এ আক রামের সঞ্চালনায় বাংলাদেশ চ্যাপ্টার জেনারেল সেক্রেটা রি নাজমা সুলতানা নীলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান,সভায় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ চ্যাপ্টারের সিনিয়র নেতৃবৃন্দ লায়ন এ জেড এম মাইনুল ইসলাম,মোঃ মাহবুবুল হক মাহবুব,রিয়াজুল ইসলাম বাচ্চু,মক্তাদুল পালোয়ান,তপু ঘোষাল,আমিনুল ইসলাম রিপন।
সভায় "দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪" কিভাবে সফল করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে এই প্রথম সর্ববৃহৎ আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত আটটি দেশের শতাধিক সাংবাদিকদের আগমনে ঢাকা অনুষ্ঠিত হবে "ষষ্ঠ দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪"
সভায় নিম্নলিখিত বিষয় নিয়ে সবাই আলোচনা করেন:
✅এস জে এফ বিডি চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠন
✅নতুন সদস্য সংগ্রহ
✅বিভাগীয় কমিটি গঠন
✅সদস্য আই কার্ড বিতরণ
✅আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ
✅বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে শুভেচ্ছা বিনিময়
✅বিগত দিনের বিডি চ্যাপ্টারের মূল্যায়ন।
✅ইতিমধ্যে ভারতে দুটি আন্তর্জাতিক শীর্ষ কনফারেন্সে অংশগ্রহণ ও সফলতার বিবরণ।
✅দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক মিডিয়া সামিট- ২০২৪ ঢাকা আয়োজন করা।
✅মিডিয়া সামিট- ২০২৪ আয়োজনে বিভিন্ন ইউনিভার্সিটি পরিদর্শন।
✅মিডিয়া সামিট- ২০২৪ উপলক্ষে বার্ষিকী প্রকাশ।
✅মিডিয়া সামিট- ২০২৪ আয়োজনে বাজেট প্রসঙ্গ।
সার্ক জার্নালিস্ট ফোরাম এর সেন্টাল কমিটি সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান বলেন, "'সার্ক জার্নালিস্ট ফোরাম ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আন্তর্জাতিক সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশে এর খ্যাতি ছড়িয়ে দিতে হবে এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
সার্ক জার্নালিস্ট ফোরামের গর্বিত সদস্য হয়ে সবাই আমরা এ সংগঠন কে এগিয়ে নিয়ে যাব"
সভা শেষে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্সের ইন বাংলাদেশ"-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। সভায় তিনি বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দকে জলবায়ু ও পরিবেশের উপর রচিত বই উপহার দেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার