প্রথম বাংলা - ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচনে ২৩টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।অপর দিকে দুটি নির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।শুক্রবার (১ মার্চ) রাতে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল ফলাফল ঘোষণা করেন।
গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ আইনজীবী ভোট প্রদান করেন। সে হিসেবে ভোট পড়েছে ৪৫ দশমিক ৮৪ শতাংশ।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন।
সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন,কোষাধ্যক্ষ পদে মো.ওমর ফারুক,সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাতআ লী,সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান,লাইব্রে রি সম্পাদক পদে হুমায়ুন কবির,সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম,অফিস সম্পাদক পদে সরোয়ার জা হান,সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবংতথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জয়লাভ করেছেন।
এছাড়া ১০টি সদস্য পদের মধ্যে ৮ টিতে আওয়ামী লী গ-সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন বাকী দুইটিতে বিএনপি-জামায়াতপন্থি নীল দলের প্যা নেল থেকে জয়লাভ করেন।সাদা প্যানেল থেকে যারা জয়লাভ করেছেন হাফিজ আল মামুন,শাহীন আহমেদ রুপম,মো. ইমরান হাসান,কাজী হুমায়ুন কবির,এমদাদু ল হক,মাহমুদুল হাসান,সুমন আহমেদ ও আব্দুররহমান মিয়া"নীল প্যানেল থেকে মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ জয়লাভ করেন।
Nagad
ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরী কমি টি গঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টিপদে র মধ্যে ২৩টি পদে জয়লাভ করে।ওই নির্র্বাচনে বিএন পি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যে র নীল প্যানেল ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ করেন।
২০২২-২০২৩ সেশনের কার্যকরী কমিটি গঠনেরনির্বাচ নে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবীসমন্বয় পরিষদের সাদা প্যানেল সভাপতি ও সাধারণসম্পাদক সহ ২৩টি পদের মধ্যে ১৭টি পদে জয়লাভ করে।
অন্যদিকে,বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল দুটি সম্পাদকীয় পদ সহ ৬টি পদে জয়লাভ করে।এবারের নির্বাচনে ভোটার ছিলেন ২১ হাজার ১৩৭ জন"যার মধ্যে দুই দিনে ভোট দেন নয় হাজার ৬৯০ জন।
দুই দিনব্যাপী নির্বাচনে প্রথম দিনে শান্তিপূর্ণভোটগ্রহণ হলেও দ্বিতীয় দিনে জাল ব্যালটে ভোট দেওয়ার অভি যোগসহ ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এসব কারণে দ্বিতীয় দিনে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার