মোঃমোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের তেলিচাড়া গ্রামে প্রবাসী ও যুব সমাজের পক্ষ থেকে অসহা য় হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।১৬ই এপ্রিল (রবিবার) বিকাল ৩ টার দিকে, মোট ৩৫ টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে তেলিচাড়া প্রবাসী ও যুব সমাজের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১প্যাকেজ খাদ্যসামগ্রীতে রয়েছে ১কেজি তেল,১কেজি পেঁয়াজ,১কেজি চিনি, ৫০০গ্রাম মুড়ি,৫০০গ্রাম ডাল,৫০০গ্রাম সেমাই,৫০০গ্রাম খেজুর ও ২প্যাকেট দুধ।
পবিত্র রমজান মাসে তেলিচাড়া প্রবাসী ও যুব সমাজের বিশেষ সহযোগিতায় এলাকার গরিব,বিধবা ও অসহায় হত দরিদ্র পরিবারগুলোকে সহযোগিতা করা হয়েছে।
তেলিচাড়া প্রবাসী ও যুব সমাজের সদস্যরা শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবি,আইনজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সহ বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত রয়েছেন।
তেলিচাড়া প্রবাসী ও যুব সমাজের সদস্যরা ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় শিশুদের নিয়ে কাজ করতে চায়। তেলিচাড়া প্রবাসী ও যুব সমাজের সদস্যরা সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার