প্রথম বাংলা:গত ২৭/০৩/২০২৬ খ্রি.তারিখ সকালআনুমানি ক ০৯:৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা ধীন ধলা মধ্যপাড়া এলাকায় মোঃ মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলাম (৪৫) এর দুই শিশু পুত্র— আরাফাত হোসেন (০৮) ও মিহাদ হোসেন (০৫)-কে মোবাইল চুরির সন্দেহে স্থানীয় কিছু ব্যক্তি জোরপূর্বক তাদের বাড়ি হতে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে ১নং আসামী মিজানুর রহমান সুজনের নেতৃত্বে উক্ত শিশুদের ধলা মধ্যপাড়া ওয়ায়েজ উদ্দিন মেম্বার এর মোড়স্থ একটি পুকুরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাদের উপর অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে শিশু দু’টিকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়াও তাদের মারধর করে জোরপূর্বক রাস্তার পাশে ময়লাযুক্ত পানি পান করানো হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।সামাজিক যোগা যোগ মাধ্যমে অনেকে তীব্র নিন্দা ও কঠোর বিচার দাবী করেছে। বিষয়টি জেলা পুলিশের পুলিশ সুপারের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ত্রিশাল থানা পুলিশকে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
তার পরিপ্রেক্ষিতে ত্রিশাল থানা পুলিশের একটি টিম প্রযুক্তির এবং ইন্টেলিজেন্স এর সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মূল অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুম (২৮) কে গাজীপুর এলাকা হতে ০৪/০৪/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০২:১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় মাম লা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ: ০৩/০৪/২০২৬ খ্রি.)। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৩৪২/৩২৩ /৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।জেলা পুলিশ সুত্রে জানা যায়,
অপরাপর জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার