প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
ত্রিশালে ৩ বছরের শিশু হত্যায় পিতাসহ দুইজন গ্রেফতার

প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার হরিরামপুরে চাঞ্চল্যকর ৩ বছরের শিশু লাবিব হত্যাকান্ড ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে থানা পুলিশ। ঘটনায় শিশুর পিতা সোহাগ ও সৎ-মা’সহ দুইজন গ্রেপ্তার হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,নিহত লাবিব ও তার পরিবার হরিরামপুরের বাসিন্দা। এলাকায় ঘটনাটি মূহুর্তে চাঞ্চল্যে সৃষ্টির পাশাপাশি আতঙ্কও তৈরি করে সাধারণের মধ্যে। এ খবরে ত্রিশাল থানা পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
এ বিষয়ে পুলিশ জানায়,প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত সন্দেহে শিশুর পিতা সোহাগকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো “ঘটনার গুরুত্ব বিবেচনায় আমরা দ্রুত তদন্ত চালাই
এবং অল্প সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও ধারণা করা হচ্ছে।”
লাবিবের মৃত্যুর ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও নির্মম এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
পুলিশ আরো জানিয়েছে,গুরুপূর্ণ তথ্য সংগ্রহে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তও অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার