
প্রথম বাংলা : ময়মনসিংহ নগরীর ২৫ নং ওয়ার্ডের দিঘারকান্দায় চুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দুই মাসের ব্যবধানে একাধিক চুরির ঘটনা ঘটছে।
জানা যায় সম্প্রতি দিঘারকান্দা এলাকায় পরিবহন ব্যবসায়ী আবুল হাসেম এর বাসার বিদ্যুৎ তার চুরি করে নিয়ে গেছে, হাফিজ উদ্দিন এর বাসায় ঘটেছে চুরির ঘটনা। চাউল ব্যবসায়ী কবির এর দোকানে টিন কেটে চুরির ঘটনা ঘটছে।
১০ নভেম্বর রাতে জসিম উদ্দিন এর বাসায় সামনে থাকা লোহার সিঁড়ি নিয়ে যায় চুরের দল। সিসিটিভি ফুটেজ দেখে জসিম উদ্দিনের বাড়িতে চুরির ঘটনায় এক চুরকে আটক করে পুলিশে দিয়েছে জসিম উদ্দিন।
ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে।
প্রতীকী ছবি
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার