
এ কে এম নোমান:
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের (IHRC)অর্থায়নে দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুরে সমাজের সুবিধা বঞ্চিত-ছিন্নমূল-অসহায় ও ইয়াতিম শিশুদের সুন্দর জীবন গঠনের লক্ষ্যে আনন্দ মহল অনাথ আশ্রম নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে।
আজ ১২ই নভেম্বর (বৃহস্পতিবার)সকাল ১১ টায় আনন্দ মহল অনাথ আশ্রমটির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।
এরপর সংস্থার দিনাজপুর জেলার শাখার সভাপতি লিমন হায়দারের সঞ্চালনায় ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান ও মোঃ আব্দুর রহমান,দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাহাজুল ইসলাম,ওসি(তদন্ত)তয়ন কুমার মন্ডল ও ফুলবাড়ী উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ৮টি জেলার প্রতিনিধিবৃন্দ,স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ,সংবাদ কর্মীবৃন্দ ও সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার