প্রথম বাংলা - এবারের সংযুক্ত আরব আমিরাতের (ইউ এই) দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। মঙ্গলবার মধ্যরাতে দুবাইয়ের প্রতিযোগিতা কর্তৃপক্ষ তাদের টুইটারে এ ফলাফল প্রকাশ করে। ২৬তম প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও সৌদি আরবের খালেদ সুলেইমান সালেহ আল-বারাকানি।
এবারের প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে ক্যামেরুনের নুরুদ্দি ন ও ইন্দোনেশিয়ার হাদি মাওলানা,কেনিয়ার আবদুল আলিম আবদুল রহিম ষষ্ঠ,সিরিয়ার মুহাম্মাদ হাজ আসাদ ও ইয়েমেনের মুহাম্মাদ আবদো আহমেদ কাসেম সপ্তম হয়েছে।সালেহ আহমেদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার