প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৩, ১০:১৫ পি.এম
দুর্লভ মানব পেয়েছি জীবন যদি না করি জ্ঞান আহরণ, জনম জনম ভোগতে হবে অজ্ঞানতার পাপের ফলন

-
শিরোনাম :-পাপের ফলন
ধনঞ্জয় চৌধুরী রিজন
২৯/০৫/২০২৩
আছে বাহু আছে বল
গায়ে অনেক শক্তি,
বাঘের বল বার বছর
মিছে নয় একরক্তি।
গায়ের জোরে কত জীবনের
করে যায় মোরা ক্ষতি,
মানছি নাকো ছোট বড়
পাপি আর পুণ্যবতী।
-
জীবন যৌবন পড়বে ভাটা
হই যত বড় পালোয়ান মোটা,
জরাজীর্ণতায় ধরবে যেদিন
বসলে যায় না উঠা।
দুর্লভ মানব পেয়েছি জীবন
যদি না করি জ্ঞান আহরণ,
জনম জনম ভোগতে হবে
অজ্ঞানতার পাপের ফলন।
তাই ক্ষুদ্র জ্ঞানে বলে যায়
মানবিক দৃষ্টির উক্তি,
সকল শ্রেণীর প্রাণীর প্রতি
প্রার্থনা করে যায় দুঃখ মুক্তি।
জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার