প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
নন্দীগ্রামে সেই আলোচিত ছাত্রদল কর্মী মিলন হত্যার ঘটনায় গ্রেফতার-১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে সেই আলোচিত ছাত্রদল কর্মী মিলন হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৭ নং আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী আব্দুল রাজ্জাক উপজেলার বীরপলি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে ফুটবল খেলা কে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন (১৭) নামের এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা বীরপলি গ্রামের শাহিনের ছেলে শামীমের নেতৃত্বে সন্ত্রাসী বাহীনি।
সেই ঘটনায় ২০ ফেব্রুয়ারি রাতে নিহতের বাবা দিলবর হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৭ দিনের মাথায় এজাহার ভুক্ত ৭নং আসামীকে গ্রেফতার করা হলো। বাঁকী আসামীরা এখনো ধরাছোঁয়ার বাহিরে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বগুড়া থেকে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার