আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে দুই জন জেলেকে ৩ হাজার করে মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০জানুয়ারী) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ দেন।আদালত পরিচালনা করেন উপ জেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ।
উপজেলা মৎস্য দপ্তর মঙ্গলবার বিকেলে সুগন্ধা নদীর সূতালরী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কুলকাঠি ইউনিয়নের মৃত কালাম মাঝির ছেলে সোহেল মাঝি(২৫) ও ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামের কামাল আকনের ছেলে মামুন আকন(২৯)।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সৈয়দ নজরুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার রোধে বিশেষ কম্বো অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার