আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝারকাঠির নলছিটি উপজেলা প্রসাশনের উদ্যোগে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ জানুয়ারী) সকাল ১০টায় নলছিটি চায়না মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করে ন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) জুয়েল রানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ'র সভাপতিত্বে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নল ছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম,নলছিটি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুঃ আতাউর রহমান,ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান আঃ হক,উপজেলা আ'লীগ সহস ভাপতি খন্দকার মুজিবুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার তালুকদার,যুব উন্নয়ন কর্ম কর্তা মাহামুদ আলম জোমাদ্দার,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো,পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী প্রমুখ।
নির্ধারিত ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমিন ও প্রভাষক মোঃ আমির হোসেন।প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে উপজেলার ১০টি ইউ নিয়ন ও একটি পৌরসভার প্রায় ২শতাধিক অ্যাথ লেট অংশ নেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ক্রীড়া শিক্ষক ,ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ,অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার