প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট

প্রথম বাংলা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে দুস্থ নারীদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ করা ১৫০০ কেজি চাল পচন ধরেছে। এসব চাল দেখে জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের ৫০টি
(৩০ কেজি বস্তা) চালের বস্তা গুদামে রাখা ছিল সেগুলো জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য বরাদ্দ ছিল কিন্তু নিয় মিত বিতরণ না করায় চালের বস্তাগুলো ইঁদুরে কেটেছে। এ ছাড়া চাল পচে নষ্ট হয়ে গেছে। বের হচ্ছে দুর্গন্ধ পাছদ রিল্লা গ্রামের মিল্টন মিয়া সাংবাদিকদের বলেন, 'মানুষ খাইত পায় না, এইহানো চাল পইরা থাইক্কা নষ্ট অইতাছে।
চাল নষ্টের জন্য যারা দায়ী তাদের শাস্তি হওয়া দরকার' গ্রাম পুলিশের সদস্য নজরুল ইসলাম বলেন, 'গুদাম পাহারা দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে। কিন্তু চাল নষ্ট হয়ে গেলে আমার আর কী করার আছে।' এ বিষয়ে জানতে চাইলে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাইয়ুম গণমাধ্যম কে বলেন, 'এত চাল কিভাবে রয়েছে, তা আমাদের জানা নেই।
পরিষদের সচিব জানান, ফোন করেও কার্ডধারীদের খোঁজ পাওয়া যায়নি। তা ছাড়া পরিষদ না থাকায় ভালো স্থানের অভাবে অল্প দিনেই চাল নষ্ট হয়ে যায়। রাজগাতি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও 'পিআইও মনিরুল হক ফারুক রেজা গণমাধ্যম কে জানান, তিনি এই চালের বিষয়ে কিছুই জানেন না বরাদ্দে চাল নষ্ঠ হওয়ার বিষয়টি কেউ তাকে জানায়নি।
জানা যায় বিভিন্ন জেলা থেকে কেন্দ্রীয় খাদ্য গুদাম সিএস ডিতে পুরাতন চাউল মজুদ রেখে বিভিন্ন এলএসডিতে সর বরাহ করে ভিজিএফ সহ বিভিন্ন কর্মসুচীতে বিতরণ করে। দেশের বেশ কয়েকটি কেন্দ্রীয় খাদ্য শষ্য সংরক্ষণাগার থেকে বিভিন্ন জেলা ও উপজেলায় গুদামে পাঠানো হয়েছে।
ছবি, সংগৃহীত
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার