প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৩, ৯:৪৫ এ.এম
নিয়তি অদৃশ্য ধন সম্মুখে তার বিচরণ, শত সাধলে ও কেউ করতে পারে না হরন।
শিরোনাম- নিয়তি
কলমে- শফিকুল ইসলাম
- নিয়তি নির্ধারিত তবুও হই বিস্মিত
ধিক্কার দেই নিজেকে নিজ,
আসল সত্যি মানুষের নিয়তি
কর্ম ফলের বীজ।
আসমান জমিন সৃষ্টির পূর্বে
নিয়তি নির্ধারণ,
তবে কেন অকারনে
খারাপ করিস মন।
- নিয়তি অদৃশ্য ধন
সম্মুখে তার বিচরণ,
শত সাধলে ও কেউ
করতে পারে না হরন।
নিয়তি আজব কারবার
সুযোগ হয়না বারবার,
কর্ম গুণ রবে যার
ভাগ্যে হবে আবিষ্কার।
- আপনার নিয়তি আপনাতে
সতত প্রবাহমান,
কর্মের সুফল ভাগ্য বদল
বিনিময়ে প্রতিদান।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার