প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
নির্জন এলাকায় অভিনব কায়দায় ছিনতাই, শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা

প্রথম বাংলা : ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী রেল ব্রিজ ও আশেপাশে যেখানে দীর্ঘদিন ধরে ভোর রাতের ছিনতাই নিয়ে আতঙ্ক ছিল রাস্তায় চলাচলকারী মানুষ।
অনেকে অফিস ও ব্যবসায়ী কাজে এই বাস্তা দিয়ে জনসাধারণ আতঙ্ক নিয়ে চলাচল করতো প্রায়ই ছিনতাই এর ঘটনা ঘটতো।
সেই এলাকায় সফল অভিযান চালিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
অফিসার ইনচার্য ( ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী সাকিব হোসেন হৃদয় (২২) কে গ্রেফতার করেছে। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
নির্জন এলাকায় এমন অভিযানকে স্বস্তির প্রকাশ করেছে স্থানীয়রা।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার