প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা

লাভলী আক্তার নেত্রকোনা (জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু'পিয়ে হ'ত্যা করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা-কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।নি'হত মিলন মিয়া (৩৫) ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।ঘটনার পর অভিযুক্ত ইমন মিয়া (২২) ও তার মা হাবিয়া বেগমকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মিলনের কাছে হাবিয়া বেগমের দুই হাজার টাকা পাওনা ছিল। বুধবার দুপুরে ওই টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে হাবিয়ার ছেলে ইমন মিয়া দা দিয়ে মিলনের ওপর হা'মলা চালায়। হামলার সময় তার গলার বাম পাশে গুরুতর আ'ঘাত লাগে এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা মিলনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখাদেয় এ সময় স্থানীয় লোকজন অভিযুক্ত ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে আটক করে। একপর্যায়ে ইমনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
ওসি মাকসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হ'ত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে আটক করেছে। হ'ত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।’
নি'হতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার