
মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার:
---
নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, পুলিশি কার্যক্রমের মানোন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৩ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় নোয়াখালী জেলা জেলার বিভিন্ন থানা ও সার্কেল অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সুধারাম মডেল থানা, সদর সার্কেল অফিস, বেগমগঞ্জ মডেল থানা, বেগমগঞ্জ সার্কেল অফিস ও সেনবাগ থানা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্ত, অপরাধ দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় পেশাদারিত্ব, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদার, দ্রুততম সময়ে জনগণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা প্রদান, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার