প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

প্রথম বাংলা : নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'র (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার (১৪ মার্চ) রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় ২০২৬-২০২৭ মেয়াদে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি নিউএজের সম্পাদ কমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির, সদস্য দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান,
দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফা ক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এম এ মালেক,পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস'র প্রকাশক নাসিম মনজুর।
ছবি, সংগৃহীত
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার