নূর হোসাইন :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা- ১৪ আসন বাসী, দেশ বাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ঢাকা সিটি কমান্ডার ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বর্তমান ঢাকা উত্তর সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমান। বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মজিবর রহমান বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
তিনি আরও বলেন,ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ,হানাহানি,কূপমন্ডুকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান, পরমতস হিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ভয়াবহ করোনা মহামারির মধ্যেই বিগত দুটি ঈদুল ফিতর উদযাপন করতে হয়েছিল।
করো নাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছিল মানুষের জীবন ও জীবিকা। বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার অনেক কমে এসেছে। জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে এসেছে। তবে ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধ করতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মুজিবর রহমান বলেন,ঈদ শান্তি,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহা নি ভুলে মানুষ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
ঈদের আনন্দ আমাদের সবার ব্যক্তি, পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম,সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার