প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৮:৫৫ পি.এম
পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড পরিদর্শনে মসিক প্রশাসক

প্রথম বাংলা : ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ডের সার্বিক পরিস্থিতি রবিবার ১৮ অক্টোবর সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি বাসস্ট্যান্ড পরিদর্শনকালে যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। বাসস্ট্যান্ডের সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাত্রীদের ভোগান্তি নিরসনে কঠোর নির্দেশনা প্রদান করেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার