প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
পিএমখালীতে ৩ একর বনভূমি উদ্ধার

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:
পিএমখালী রেঞ্জের খুরুশকুল বিটে রফিকের ঘোনায় অবৈধ ভাবে একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবত বনভূমি জবরদখল করে আসছে। আজ বৃহস্পতিবার রেঞ্জ কর্মকর্তা জনাব জাকারিয়া ফেরদৌসের নেতৃত্বে জবরদখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৩ একর বনভূমি জবরদখল মুক্ত করা।
রেঞ্জ কর্মকর্তা বলেন, আমি জানতে পারি একটি মহল বনভূমিতে ঘেরাবেড়া দেয়ার মাধ্যমে জবরদখল করে রেখেছে। আজ সেটিকে উচ্ছেদ করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।
বিট কর্মকর্তা জনাব মো মোশাররফ হোসেন বলেন, জবরদখলকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
অভিযানে পিএমখালী রেঞ্জ ও বিশেষ টহল দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার