প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৪, ৯:৩৯ পূর্বাহ্ণ
পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দিগর সহিলাটি গ্রামের মো. সোহাগ মিয়ার দুই বছরের শিশু সন্তান আফজাল হোসেন পুকুরে ডুবে মারা গেছে বলে জানা যায়।
ঘটনাটি বুধবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সহিলাটি গ্রামে ঘটে।
জানা যায়, শিশু আফজাল হোসেন পরিবারের দৃষ্টির অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়, অনেক খোঁজাখুঁজির পর পুকুরের আশে পাশে বাচ্চাদের চিৎকার শুনে বাড়ির লোকজন পুকুরের পানি থেকে বাচ্চাটিকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার