
সেলিম মিয়া : বাংলাদেশ পুলিশের পুলিশ সদরদপ্তরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআই জি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার।
এ ছাড়া একজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সাত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
বরখাস্তরা হলেন–পুলিশ সদরদপ্তরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. সরোয়ার কবীর সোহাগ ও এপিবিএন-২ এর সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা হলেন–রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৭ সালের ২৯ মে থেকে কোনো ধরনের ছুটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ওবায়দুর রহমান। তাকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ দেননি। পরে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।
বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নিয়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়।
ফাইল ছবি
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার