প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬

প্রথম বাংলা : পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ৩১ জানুয়ারি শনিবার ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রথম পর্ব (উদ্বোধনী অনুষ্ঠান) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ময়মনসিংহ ও সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ।
দ্বিতীয় পর্বে (পুরস্কার বিতরণী অনুষ্ঠান) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুমা নাসরিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার