প্রথম বাংলা - পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পাল ন করতে গিয়ে বিপদে পড়লে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় তাদের পাশে থাকবে ন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডি এমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপি এম-বার, পিপিএম।ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণের পর আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৩ খ্রি.) সকালে গুলশানস্থ ডিপ্লোমেটিক সিকি উরিটি ডিভিশনে সর্বস্তরের পুলিশ সদস্যদের সাথে এক বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন,কনস্টবল থেকে কমিশনার সবাই মিলে আমরা টিম ডিএমপি। তোমাদের কষ্টে রেখে আমা দের কাজ করার সুযোগ নেই। দায়িত্ব পালন করতে গিয়ে কোন বিপদ-আপদ আসলে বা ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যায় সবসময় তিনি পাশে থাকবেন বলে সকলকে আশ্বস্ত করেন।ডিএমপি কমিশনার বলেন,তোমাদের কাছে একটাই চাওয়া, পুলিশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে ২ কোটি নগরবাসীর নিরাপত্তা সকলে মিলে আমরা নিশ্চিত করবো। নিরাপত্তা দেওয়ার বিষয়ে আরো সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।
ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের সাংগঠনিক কাঠামো ও দৈনন্দিন কর্মযজ্ঞ উপস্থাপন ও সভাপ তিত্ব করেন উপ-পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম।বিশেষ কল্যাণ সভায় ডিপ্লোমেটিক সিকিউ রিটি ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদে র সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা কমিশনা রের নিকট পেশ করেন।ডিএমপি কমিশনার সকলে র বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেক টি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।
বিশেষ কল্যাণ সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বিপি এম-বার,অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন এন্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হামিদা পারভীন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার