প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম বাংলা - গ্রামীণ যোগাযোগ অবকাঠামো মানোন্নয়নের লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক এলজিইডি সড়কের উদ্বোধন করা হয়।
নান্দাইল উপজেলার অন্তর্গত কানুরামপুর সুরেশ ডাক্তার বাড়ি থেকে কালিয়াপাড়া পর্যন্ত এ গ্রামীণ সড়কের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন।
উদ্বোধনের সময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএন ও) ফাতেমা জান্নাত, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনসা ধারণ উপস্থিত ছিলেন। নান্দাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এ সড়কটি স্থানীয় কামালপুর সড়ক পার হয়ে কালিয়াপাড়া পর্যন্ত পৌঁছাবে। সড়কটি উদ্বোধন হওয়ায় স্থানীয় সাধারণ জনগণের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার