গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়'
প্রেস বিজ্ঞপ্তি:আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'SILICON RIVER NEXT 2026' অনুষ্ঠিত: প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
ঢাকা, বুধবার,১১ নভেম্বর ২০২৬:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, দেশের উদীয়মান তরুণ উদ্ভাবক ও গবেষকদের হাত ধরেই বাংলাদেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভবিষ্যতের নবদিগন্ত উন্মোচিত হবে।
আজ ঢাকায় তেজগাঁও-এ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (AUST) অধ্যাপক ড. এম.এইচ. খান অডিটোরিয়ামে 'SILICON RIVER NEXT 2026' শীর্ষক বিশেষ সম্মাননা ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলিকন রিভার স্টুডেন্ট ব্রাঞ্চ এবং এইউএসটি ইইই সোসাইটি (AUST EEE Society)-র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন তরুণদের আন্তর্জাতিকমানের প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আগামী দিনের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সম্মেলন তরুণ গবেষকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের পথ দেখাতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগাবে বলে বিজ্ঞান সচিব তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (BSIA)-র সভাপতি এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড (Neural Semiconductor Ltd.)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার। এতে মূল বক্তা (Plenary Speaker) হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের পারড্যু বিশ্ববিদ্যালয়ের ইসিই (ECE) বিভাগের অধ্যাপক ও প্রধান স্থপতি ড. মুহাম্মদ মোস্তফা হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।
দিনব্যাপী এ অনুষ্ঠানে 'CREST Fellows 2026'-এর বিদায়ী সংবর্ধনা, 'CREST Fellows 2027'-এর নবীন বরণ, 'CES 2027' ফাইনাল প্রতিযোগীদের সম্মাননা প্রদান, 'YCRC'-এর অফিসিয়াল ঘোষণা এবং 'Silicon River Student Branch'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার