August 25, 2026, 5:35 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রেমের টানে পালানো ছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে প্রেমের টানে পালিয়ে যাওয়া স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।শনিবার (৮ এপ্রিল) ফুলবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রী কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রেমিকের প্রলোভনে গত ৫ এপ্রিল সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়ে না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলে কুড়িগ্রাম সদর থানা পুলিশ অনুসন্ধান করে জানতে পারে ওই ছাত্রী ফুলবাড়ী সীমান্ত এলাকায় আছে। পরবর্তীকালে কুড়িগ্রাম সদর থানার একটি দল তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST