প্রথম বাংলা - ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বর্ধিত মেয়াদে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আজ (১২ জানুয়ারি ২০ ২৩ খ্রি.) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।আইজিপি সেখানে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে আইজিপি আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরে আইজিপি রাজারবাগ পুলিশ লাইন্সে শহিদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-কে আজ ১২ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ১ বছর ৬ মাস মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করেছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার