নিজস্ব প্রতিবেদক:-বিইউ রেডিও কর্তৃক আয়োজি ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "অমর একুশে কুইজ প্রতিযোগিতা-২০২৩" অনুষ্ঠিত হয়।সোমবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে দুপুর ১২ টা থেকে দুই শিফটে কুইজ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ও বিইউ রেডিওর প্রধান উপদেষ্টা ড. মোঃ খোরশেদ আলম।গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অন লাইন এবং অফলাইনে রেজিষ্ট্রেশন শুরু হয় যা ২০ ফেব্রুয়ারি দুপুর ১২ টা পর্যন্ত অব্যহত ছিলো। কুই জের জন্য প্রায় চার শতাধিক শিক্ষার্থীরা রেজিষ্ট্রে শন করে এবং তিন শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
"অমর একুশে কুইজ প্রতিযোগিতা-২০২৩" সম্পর্কে বিইউ রেডিওর সভাপতি সাইদুজ্জামান শোয়েব বলে ন- "অমর একুশে কুইজ প্রতিযোগিতা বিইউ রেডিও 'র প্রথম অফলাইন কুইজ প্রতিযোগিতা। আমরা চেষ্টা করেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন করার।বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে সত্য; কিন্তু তা কি চালু করা সম্ভব হয়েছে সর্বস্তরে? ভাষার প্রশ্নে বলতে হয়- আমাদের জীবন চলবে মাতৃভাষার মাধ্যমে। তবে আন্তর্জাতিক যোগাযোগের জন্য শিখতে হবে সাধ্যমতো অন্য ভাষাও। কিন্তু দুঃখজনক,সর্বস্তরে আজও বাংলা ভাষার প্রচলন সম্ভব হয়নি। তাই আমরা কুইজটি সম্পন্ন বাংলায় আয়োজন করার চেষ্টা করেছি। আমাদের টীমের সকলের সহযোগি তায় সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা প্রতিবছর ভাষার মাসে অমর একুশে কুইজ প্রতিযোগিতা অব্যাহত রাখতে চেষ্টা করবো।"
আয়োজক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ জাকা রিয়া রায়হান বলেন- "অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা র ও বাঙালির জাতীয় জীবনে এক গৌরব গাঁথা ইতিহাস অর্জনের দিন। হাজার বছরের পরাধীনতার শেকল ভাঙার প্রথম প্রয়াস। আমরা এই আন্তর্জাতি ক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। যেখানে বিইউ রেডিওর প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম এবং কার্য করী ভূমিকা ছিলো। আমরা ধন্যবাদ জানাতে চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই অনুষ্ঠানটি সফল করতে আমাদের সব রকমের সহযোগিতা করার জন্য। সেইসাথে আমরা আরো ধন্যবাদ জানাই এই কুইজে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী দের। আমরা প্রত্যেক বছর এই মহান দিবসটিকে কেন্দ্র করে এরকম আয়োজন অব্যহত রাখতে চাই"
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার