—বরগুনা প্রতিনিধি- বরগুনার নলটোনায় গর্জন বুনিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জীবন এখানে শেষ নয় প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশু সংগ ঠন এনসিটিএফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।আজ শনিবার বেলা ১০ ঘটিকায় নলটোনা এন সিটিএফের সভাপতি সাইফুন্নাহার ফিহা’র সভাপতি ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এস,এম রফিকুল ইসলাম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,বরগুনা। বিশে ষ অতিথি ছিলেন গর্জনবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাশার,নলটোনার বিশিষ্ট শিক্ষ ক ও সাংবাদিক মাসুদ মিয়া এবং সিবিডিপি ওয়াই মুভ্স প্রকল্পের কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার শিশু সুরক্ষা প্রযুক্তি গত জ্ঞানলব্দ করা ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠা র ওপার গুরুত্ব দেন।
সভায় নলটোনা এনসিটিএফ নির্বাহী কমিটির সদস্য রা আগামী বছরের জন্য একটি কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখে।তারা শিশু নির্যাতন,বাল্যবি য়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা প্রতিরোধ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।নতুন কমিটির সদস্যরা আরও অভিমত ব্যক্ত করে বলেন‘এ নলটো নার শিশুদের উন্নয়নই আমাদের স্বপ্ন। আমরা নিজে রা এক একজন শিশু। তাই আজ শিশুদের উন্নয়ন ও সুরক্ষা নিয়ে কাজ করা এখন সময়ের দাবী। এ অনুষ্ঠানে ৪০ জন শিশু অংশগ্রহণ করে এবং তাদের প্রত্যেকের প্রত্যাশা সরকারী ও বেসরকারি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা শিশুদের নিয়ে কাজ করতে সার্বিক সহযোগিতা করবেন।