নূর মোহাম্মদঃ " প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে মডেল মসজিদ তৈরী করে,মসজিদে তালা লাগায় না। আজ অপপ্রচারকারীদের মুখে চুনকালী। কেবল মডেল মসজিদই করে না,মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনও দিবে।"মঙ্গলবার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৭ নং বশিকপুর ইউনিয়নের বশিকপুর স্কুল এন্ড কলেজ মাঠে আল- আমীন সংস্থা আয়োজিত তাফসীরুল কোরান মাহ্ফিলে তিনি একথা বলেন।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন বশিকপুর ইউনিয় নের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান,লক্ষ্মীপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ পাটোয়ারী,চন্দ্র গঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্ট্রাকটার, লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের বেল্লাল হোসেন ক্বারীসহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান তাফসীর পেশ করেন আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন সাহেব,বিশেষ তাফসীর পেশ করেন মুফতি মামুনুর রশীদ,ও মাওলানা যোবায়ের আহমাদ।মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার