প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩৫ পি.এম
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা

প্রথম বাংলা:মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিং হে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদে র বি ভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা -২০২৬ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পদো ন্নতি পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও সভাপতি, পরীক্ষা পরিচালনা বোর্ড (ময়মনসিংহ রেঞ্জ),জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা.
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় পরীক্ষার সার্বিক পরিবেশ,আসন বিন্যাস ও পরীক্ষা পরিচালনা কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি নির্ধারিত নিয়ম মেনে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যা লয় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),মো: আবু বকর সিদ্দীক;পুলিশ সুপার (অপারেশ নস্)মোহাম্মদ সালা্হউদ্দিন তালুকদার; পুলিশ সুপার, ময়মনসিংহ,মোহাম্মদ কামরুল হাসান সহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
এছাড়াও পরীক্ষায় সহায়তা ও পর্যবেক্ষণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত পুলিশ সুপার (ডেভেলপমে ন্ট) কাজী এহসানুল কবীর; অতিরিক্ত পুলিশ সুপার, মো: শাকের আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় চলতি বছরও বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বহুনির্বাচনি (এম সিকি উ) আজ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত ৩০ মিনিটে প্রচলিত আইনের বিভিন্ন বিষয়ের ৫০টি বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় উতীর্ণ হতে পারলেই কেবল লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ থাকে। এ বছর ময়মনসিংহ রেঞ্জা ধীন পরীক্ষা পরিচালনা বোর্ডে জেলা পুলিশ ও ইন-সার্ভিস
ট্রেনিং সেন্টার- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর নেত্রকো ণা; ২-এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ; শিল্পাঞ্চল পুলিশ -৫, ময়মনসিংহ; হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন, ময়মনসিংহ পুলিশের ৩১০ জন অফিসার এএসআই(নিঃ) হতে এসআই (নিঃ) পদে এবং কনস্টেবল/ নায়েক হতে ১০৭৯ জন এএসআই(নিঃ) পদে পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার