জাহিদুল ইসলাম ///
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার প্রত্যয় জানিয়ে দিনব্যাপী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভি ন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ'র) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মহসিন।
রবিবার উপজেলার ভরপাশা,বঙ্গশ্রী,পাদ্রীশিবপুর,নিয়ামতি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ক রেন এবং পুজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন। এসময় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি আর্থিক অনুদান প্রদান করেন।
তিনি আরও বলেন,ধর্মনিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে একমাত্র বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়েই সবাই যে যার উৎসব মিলেমিশে পালন করতে পারে।
এ সময় জাসদের উপজেলা শাখার সভাপতি এনায়েত হোসেন খান সানা, উপজেলা জাসদ নেতা গোলাম গাউস শিশির, রঙ্গশ্রী ইউনিয়ন জাসদের সভাপতি আবু দাউদ, সা ধারণ সম্পাদক জয়সহ বিভিন্ন ইউনিয়ন জাসদেরসভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী ও সমর্থ করা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার