আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফঃ
রাজশাহীর বাঘা উপজেলার পানিকুমড়া সবুজ সংঘের আয়োজনে বঙ্গবন্ধু প্রাইজমানি মিনিবার ফুটবল টূর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২২অক্টোবর) বিকেলে উপজেলার ৩নং পাকুড়িয়া ইউপি'র ৩ নং ওয়ার্ড সদস্য সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও কাদিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সামিউল আলম নয়ন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন দেলু, কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির সদস্য,উম্মত আলী,ডাবলু,মুক্তার আলী,কাদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান স্বপন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সামিউল আলম নয়ন সরকার বলেন, দেশকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশকে ভালো রাখতে যুবসমাজ কে ভালো রাখতে হবে। মাদকের নেশা বাদ দিয়ে সকল যুবককে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। লেখাপড়া করার পাশাপাশি ফ্রি সময়ে যুবসমাজ ভালো থাকার একমাত্র উপায় খেলাধুলা।
তিনি আরও বলেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে, ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার