প্রথম বাংলা - ময়মনসিংহ নগরীর ১৯নং ওয়ার্ডের বলাশপুর, পাঁচতলা মোড় এলাকায় কাশেম, লিটন, রিপন, রিগেন, রিফাত, রতন, মান্নান, রাসেল, টিটু, সাগর গং কর্তৃক বাড়ী-ঘরে হামলা, লুটপাট ও সন্ত্রাসী কার্যকলাপ এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল শনিবার (০৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীমোঃ এমদাদুল হক এমদাদ। তিনি জানান,গত ২৫/০৯/২০২৪ ইং তা রিখ আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় পৈত্রিক সম্পত্তিতে আমি ও আমার বড় ভাই মোঃ আক্তারুজ্জামান, আমিন নিয়ে জমি মাপার জন্য যাই, তখন এলাকার আরো লোকজন উপস্থিত ছিল। উক্ত জমি মাপা-মাপির এক পর্যায়ে হঠাৎ করে আমার পার্শ্ববর্তী এলাকার কাশেম গং বিভিন্ন প্রকার লাঠি-সোঠা ও অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের উপর এলো পাথারি হামলা চালায়।
আমাদের ডাক-চিৎকারে আমাদের আরো দুই ভাই ও বোনফিরা তে আসলে তাহাদের উপরেও হামলা চালায়, আমরা পাঁচ ভাই-বোন তাহাদের হামলার শিকার হই এবং গুরুতর আহত হয়ে পরে থাকা অবস্থায় এলাকার স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আমরা হাসপাতালে থাকা অবস্থায় ্ঐ দলটি আমাদের বাড়ী-ঘরে অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে এবং লুটপাট ও ব্যপক ক্ষতি সাধন করে। এই ঘটনা সিসি ক্যামেরার ধারনকৃত ভিডিও ফুটেজ আমাদের নিকট সংরক্ষিত আছে।
চিকিৎসা নিতে গেলে আমার চার ভাই-বোন'কে প্রাথমিকচিকিৎ সা দিয়ে ছেড়ে দেন এবং আমার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ডাক্তার আমাকে ৮নং ওয়ার্ডে ভর্তি করেন। আমি হাসপাতালে থাকা অবস্থায় বড় ভাই মোঃ আক্তারুজ্জামান প্রাথমিক চিকিৎসা নিয়ে কোতোয়ালী মডেল থানায় স্ব-শরীরে উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে এস.আই সজিব হাসপাতালে আমাকে দেখতে যান এবং তদন্ত করেন। পরবর্তী দিন বিভিন্ন পত্রিকায় ফেইসবুকে ফলাও করে নিউজ প্রকাশ হয়।
বিষয়টি তদন্ত পূর্বক মামলা হিসেবে থানায় রজু করার জন্য কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ এর সহিত একাধিক বার সাক্ষাৎ করি এবং মামলাটি রজু করার জন্য অনুরোধ করি কিন্তু বর্তমান অফিসার্স ইনচার্জ অজানা কারনে কাল ক্ষ্যাপন, আজ না কাল তাল-বাহানা করেন ও মামলার আসামী জোর পূর্বক ওসি-সাহেবকে দিয়ে মিমাংসার জন্য চাপ প্রয়োগ করেন এবং মিমাংসা না হলে থানায় কিভাবে মামলা হয় তা দেখে নিবে, প্রয়োজনে আমাদেরকে খুন করে ফেলবে।
এমতাবস্থায়, আমরা পরিবার নিয়ে অত্যন্ত ভীতিকর অবস্থায় দিন যাপন করছি। গত ২৫/০৯/২০২৪ ইং হইতে একাধিক বার চেষ্ঠা করেও অদ্য ০৫/১০/২০২৪ ইং তারিখ পর্যন্ত আসামীদের বিরুদ্ধে মামলা রজু করাইতে পারিনি বিধায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের স্মরণাপন্ন হয়েছি। আমরা সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাচার জন্য আইনী আশ্রয় চাই।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার