দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্র: সিনিয়র রিপোর্টার।
কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নের নিকটস্থ ব্রম্মপূত্র নদীর চর থেকে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলনের নামে অপরিকল্পিতভাবে চর কেটে নেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।বালুমহালের নির্ধার্রিত সীমানা না মেনে চরের ফসলি জমি কাটায় পাশের আরও কিছু জমি নদীতে বিলীন হয়ে গেছে।
কয়েক লাখ বালু উত্তোলনের কারণে ভাঙ্গনের সৃষ্টি হয়ে ফসলি জমি সহ ফকির মহম্মদের( হেলপেসুর)
চর গ্রামটি অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
মোঃ চাঁদ মিয়া পিং আব্দুল গফুর-
তার জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় জমা করে রেখে বিক্রি করবেন। অনুসন্ধানে পাওয়া গেছে
চুক্তির ভিত্তিতে বাড়িভিটা উচু করে দিয়ে
হাজার হাজার টাকা নিচ্ছেন।
বালু উত্তোলন কারীর বিরুদ্ধে গত ২৯ শে ডিসেম্বর- মোঃ চাঁদ মিয়া, উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর একটি লিখত অভিযোগ করেছেন।
মোঃ মোফাজ্জল হোসেন পিং আব্দুস সামাদ সাং ফকিরমহম্মদ কয়েকদিন যাবৎ অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে।
গত ৩০শে ডিসেম্বর সরেজমিন গিয়ে দেখা গেছে (চরহেলপেসু) ফকিরমহম্মদ গ্রামের পার্শ্ব একটি রাস্তা সহ নুতন গ্রামটি ভেঙ্গে গর্তে ধসে যাওয়ার উপক্রম হয়েছে।চাঁদ মিয়া আরও জানান,
আমি গরিব মানুষ এভাবে বালু খেকোরা বালু উত্তল নের কারনে আমার আবাদি জমিটি যদি গর্তে ধসে যায় তাহলে আমি কোথায় আবাদ কিস্তি করবো কি দিয়ে বালবাচ্চা বাঁচাবো।প্রশাসনের কাছে আমার আকুল আবেদন অনতিবিলম্বে বালুউত্তোলন বন্ধে আমার আবাদি জমি রক্ষা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার