প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
বিএনপির বক্তব্য উশৃংখল”…. এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি

নূর মোহাম্মদঃ
"বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় তারা এখনই দুইচার জন লোক মেরে ফেলবে। তার বক্তব্য উশৃংখল, কোন রাজনৈতিক নেতার বক্তব্য নয়"
তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চর রুহিতা ইউনিয়ন ছাত্র লীগের কর্মীসভায় একথা বলেন।
তিনি আরো বলেন, দুই বছরের এমপির বয়সে যে পরিমান উন্নয়ন করেছি বিএনপির আবুল খায়ের ভুঁইয়া ১০ বছরেও তা করেনি।
এসময় তিনি আরো বলেন, ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে হবে।
নির্বাচনে আওয়ামীলীগ বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আবারো সরকার গঠন করবে।
সভায় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী,পিপি এড জসিমউদদীন,আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি শেখ জামান রিপন, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল,রাকিব হোসেন লোটাস, সাইফুল ইসলাম রকিসহ প্রমুখ।
সভাশেষে ইউনিয়ন ছাত্র লীগের নতুন কমিটির পদ প্রত্যাশীদের জীবণ বৃত্তান্ত জমা নেয়া হয়।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার