প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ
বৃন্দাবনপাড়া খেলার মাঠ যুব সমাজের আয়োজনে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জেলা প্রতিনিধি -
বৃন্দাবনপাড়া খেলার মাঠ যুব সমাজের আয়োজনে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাইজিং ক্লাব খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন রাইজিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম রিমেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজিং ক্লাবের সহ সভাপতি আব্দুল মোত্তালেব।
এ সময় উপস্থিত ছিলেন সরকার মন্টু, মোমিন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মমিনুল ইসলাম মোমিন, রাকিবুল হাসান, রাব্বি হাসান ও নাহিদ হাসান। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন মোমিন স্পোর্টিং ক্লাব বনাম সালাম মটরস।কিং খানের ধারা বর্ণনায় উক্ত খেলায় টাইব্রেকারে সালাম মটরস ১-০ গোলে জয় লাভ করেছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার