প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:৪৫ এ.এম
বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন:
পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেন-কে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুর অঞ্চলের কৃতি সন্তান ইকবাল হোসেনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি নতুন দায়িত্বেও সফলতার স্বাক্ষর রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও বদলি করা হয়েছে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার