সোনারগাঁও প্রতিনিধি ঃ-
শিরোনামের লাইন গুলোর মধ্যে জায়গা না পেয়ে বইয়ের মধ্যে কোনো এক আড়ালে থেকে যায় কিছু সুন্দর শব্দ। তাদের মান ভালো হলেও দাম পায় না।অন্যায়ের বিরুদ্ধে নিউজ করে মানুষের মুখে হাসি ফুটানো তেমনি একটি অধ্যায় সাংবাদিক তানভীর আহম্মেদ। হুমায়ুন আহমেদ এর বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামানের আস্তেধীরে কথা বলে নাটক টিকে তুলেছিল দেশের খ্যাতির শীর্ষে। তেমনি সাংবাদিক তানভীর নিজের জীবনকে নিয়ে গেছেন সফলতার কাছে।শত শত মানুষের নিউজ করলেও নিজেই নামটি থেকে গেছে খবরের শেষ পাতায়।কিছু দিন আগে পেশাগত কাজে থানা থেকে আসার সময় রোড এক্সিডেন্টে পায়ের হাড় ভেঙ্গে যায় তার। কিন্তু তার বিএ ১ম বর্ষের ফাইনাল পরিক্ষা ছিল কাছে।
সবাই এই বছর পরিক্ষা দিতে নিষেধ করলেও তারা হয়ত জানে না, তার ভাঙ্গা পায়ের হাড় গুলো এতই শক্ত যে,পায়ে হেটে সিড়ি দিয়ে উপরে উঠার ক্ষমতা রাখে।কারন এই সাংবাদিক তো হাল ছাড়ার পাত্র না।বার বার প্রমাণ করেছেন নিজের নামেই।ভাঙ্গা পা নিয়ে হাটলে পায়ের সমস্যা হতে পারে কিন্তু ডাঃ তাকে বলেছিল যত বেশি হাটা চলা করবে তত পা শক্ত হবে।আর এই কথাটি ছিল তার জন্য শোনাই সোহাগা। তিনি যখন এসএসসি পাস করে ইন্টার এ ভর্তি হয়েছেন খুব কম টাকায় চাকুরী করে বাবাকে সাহায্য করেছেন সব ধরনের সক্ষমতা থাকা শর্তেও।
কিন্তু সময় মতো নিজেকে জ্বালিয়ে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রতিটি পর্যায়ে। কিছু দিন চেষ্টা করার পরই তিনি যোগদান করেন অগ্রবানী প্রতিদিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হিসেবে। এর পর একের পর এক অর্জন করে গেছেন তিনি।কিন্তু এত কিছুর পরেও তিনি থেকেছেন সাধারণ মানুষের সাথে।এত চড়ায় উতরায় পার হয়েও কোনো দিন মুখ খুলেননি কিছু নিয়ে।
বারবার নিজের প্রতিকূলতাকে সমাধান করেছেন নিজেই।সব কিছুকে পিছনে ফেলে ফিরেছেন নিজে র স্থানে। জীবনের চড়ায় উতরায় পাড় করে নিজে কে উজ্জ্বল নক্ষত্র তৈরি করেছেন এই সাংবাদিক। গতকাল ভাঙ্গা পা নিয়েই লুঙ্গি পরে তিনি তার বিএ ১ম বর্ষের পরিক্ষা দেন। তিনি সকলের দোয়া কামনা করেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার