প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ১০:২২ এ.এম
ভালুকার বনলতা আদর্শ গ্রামে সরকারি জমি কেনাবেচা ও রুম ভাড়া দেওয়ার অভিযোগ

প্রথম বাংলা : ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বনলতা আদর্শ গ্রামে ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত সরকারি জমি অনিয়মতান্ত্রিকভাবে কেনাবেচা এবং ঘর তুলে রুম ভাড়া দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ১৯৮৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাথাগোঁজার ঠাঁই ও বাসস্থানহীন মেদুয়ারী ইউনিয়নের ২০ জন ভূমিহীন সদস্যকে পুনর্বাসনের লক্ষ্যে 'বনলতা আদর্শ গ্রাম' প্রতিষ্ঠা করে। সে সময় পুনর্বাসিত ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত করতে প্রত্যেকের নামে বিআরএস (BRS) খতিয়ান তৈরি করে জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল। নিয়মানুযায়ী, সরকারের দেওয়া এই পুনর্বাসন কেন্দ্রের জমি কোনোভাবেই হস্তান্তর, বিক্রি বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালের বিবর্তনে বরাদ্দপ্রাপ্ত সেই ২০ জন মালিকের অনেকেই নিয়মনীতি তোয়াক্কা না করে তাদের জন্য নির্ধারিত সরকারি জায়গার কিছু কিছু অংশ অননুমোদিতভাবে বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, আদর্শ গ্রামের ভেতরে নকশা বহির্ভূতভাবে ঘর বা রুম তৈরি করে বহিরাগতদের কাছে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ার অভিযোগও উঠেছে কোনো কোনো বাসিন্দার বিরুদ্ধে।
পুনর্বাসনের মহৎ উদ্দেশ্য ব্যাহত করে সরকারি জমি এভাবে ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার ও কেনাবেচা করায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভূমিহীনদের জন্য বরাদ্দ করা এই বিশেষ প্রকল্পের নিয়ম লঙ্ঘন করে যারা জমি কেনাবেচা ও বাণিজ্যিক রুম ভাড়ার ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক ।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার