প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ২:১৭ পি.এম
ভূলক্রমে নগদে যাওয়া গ্রাহকের ৩৭,০০০/-টাকা উদ্ধার করেছেন মুক্তাগাছা থানা পুলিশ

প্রথম বাংলা - গত ইং ০৭/০৯/২০২৩ তারিখ জনৈক আন্নেছ আলী (৪৪),সাং- গয়েশপুর,থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ থানায় আসিয়া সাধারন ডায়েরী করেন যে, তাহার ছেলে নূরুল ইসলাম (২৪) সৌদি আরব হইতে নগদ এজেন্ট নম্বরে টাকা পাঠাইতে গিয়ে ভূলক্রমে ভূল নগদ এজেন্ট নম্বরে ৩৭,০০০/-টাকা চলিয়া যায়।
বাদীর উক্তরূপ জিডি থানায় দায়ের হইলে অত্র থানার এএসআই/মোঃ আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ০৪/১০/২০২৩ তারিখ সিরাজগঞ্জ জেলা হইতে বাদীর ৩৭,০০০/-টাকা উদ্ধার পূর্বক বাদীর নিকট বুঝিয়ে দেওয়া হয়।
বাদী টাকা ফেরত পেয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ সহ বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার